টিটিপাড়া সুইপার কলোনিতে একজন খুন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৫৮
গোপীবাগ টিটিপাড়া সুইপার কলোনিতে কাঁচির আঘাতে সোহেল দাস (৪২) নামে এক সুইপার নিহত হয়েছেন। সোহেল দাসের বড় ভাই সুধীর দাস জানান, সোমবার রাত ১১ টার দিকে গোপীবাগ টিটিপাড়া সুইপার কলোনিতে কথা কাটাকাটির এক পর্যায়ে দিলুসহ আরেকজন সোহেলের পেটে ও ঘাড়ে কাঁচি দিয়ে আঘাত করলে গুরুতর অবস্থায় তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে মঙ্গলবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। বুধবার দুপুরে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত বুধবার সকালে কাকরাইল চার্চের সামনে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (২৮) এক ব্যক্তি নিহত হয়েছেন। তার পরনে ছিল কালো রঙের জিন্স প্যান্ট ও কালো কোট।