রামগঞ্জে বিএনপি’র দু‘গ্রুপের সংঘর্ষে আহত ৫

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৫৯
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনের জানাজাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি’র দু‘গ্রুপের সংঘর্ষে আবুল খায়ের (৪৫),আবদুস ছাত্তার (৩৫), দুলাল হোসেন (২২), কামাল হোসেন (২৬) ও অহিদুর রহমান (২৮) গুরুতর আহত হয়। এ সময় জানাজায় অংশ নেয়া মুসল্লিরা ভয়ে পালিয়ে যায়। সূত্র জানায়, সাবেক প্রতিমন্ত্রী জিয়া গ্রুপের পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হূদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মঙ্গলবার সন্ধ্যায় মুসল্লিদের পাশাপাশি জিয়া ও নাজিম গ্রুপের বিএনপি নেতারা জানাজায় অংশ নেয়। জানাজা শুরুর পূর্বে নাজিম গ্রুপের পৌর যুবদলের সম্পাদক আবদুস ছাত্তার মরহুমের স্মৃতিচারণকালে জিয়া গ্রুপের আবুল খায়ের লেলিন বাধা প্রদান করে। এতে দু‘গ্রুপের সংঘর্ষ বাঁধে।