সিরাজগঞ্জের সলঙ্গা থানার পল্লীতে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে শামছুল আলম শুকবার (৪০) নামের এক ব্যবসায়ীকে। সে হাটিকুমরুল ইউপির দাদনপুর গ্রামের মৃত সুজাবত আলীর পুত্র। পুলিশ বুধবার সকালে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। সলঙ্গা থানার ওসি তাজুল হুদা জানা মঙ্গলবার রাতে শুকবার পাঁচলিয়া বাজারে মুদির দোকান থেকে বাড়ি ফেরার পথে দাদনপুর দীঘির পাড় নামক স্থানে একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়।
