উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যকরীকরণে নীলফামারীর ডোমার উপজেলায় স্টেক হোল্ডারদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন অ্যাকটিভেটিং ভিলেজ কোটস ইন বাংলাদেশ প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আয়োজনে ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র বাস্তবায়নে দিনব্যাপী কর্মশালায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মশালার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইএসডির জেলা সমন্বয়কারী আবু বক্কর সিদ্দিক, সেন্ট্রাল মনিটরিং অফিসার মানিক হোসেন, বোড়াগাড়ি ইউপি চেয়ারম্যান ইছাহাক আলী, গ্রাম আদালতের সুপারভাইজার সুবর্ণা রানী সাহা, গ্রাম আদালতের উপকারভোগী আনজারুল হক প্রমুখ বক্তব্য রাখেন। উক্ত কর্মশালায় মোট ৪০ জন স্টেক হোল্ডার অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে ২০১০ সালের সেপ্টেম্বর থেকে এ কার্যক্রম চলছে। উক্ত গ্রাম আদালতে দাখিলকৃত মামলা ৭০২টি। উচ্চ আদালত হতে গ্রাম আদালতে প্রেরণ ৬০টি। গ্রহণকৃত মামলা ৭৬২টি। গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলা ৪০২টি। বিধি ৩৩ কর্তৃক নিষ্পত্তিকৃত মামলা ১৭৮টি। বাতিল বা নথিজাতকৃত মামলা ১১৬টি। গ্রাম আদালত হতে উচ্চ আদালতে প্রেরণকৃত মামলা ১৩টি। নিষ্পত্তিকৃত মামলা ৭০৯টি। বাস্তবায়নকৃত মামলা ৩৮৬টি। বর্তমানে অপেক্ষমান মামলা ৫৩টি রয়েছে। উক্ত আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ আদায় (ফৌজদারী) ২ লাখ ২ হাজার ৭৫৫ টাকা ও ক্ষতিপূরণ আদায় (দেওয়ানী) ৩৫ হাজার ৭৫০ টাকা। জমির বিপরীতে অর্থ আদায় (জমির পরিমান) ৩ একর। জমির বিপরীতে অর্থ আদায় ৪ হাজার। মোট আদায়কৃত টাকা ৫ লাখ ৯৭ হাজার ৯০৫ টাকা। যার ফি আদায় করা হয়েছে ১ হাজার ৭০৬ টাকা।
