গাড়ি সংকট দূর করুন

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২২:১৯
আজকাল অফিস-কর্মচারীদের যাতায়াতে প্রচন্ড অসুবিধা হচ্ছে। বাসের সংখ্যা কম যাত্রীর সংখ্যা বেশি। তাই প্রচণ্ড ধাক্কাধাক্কি আর বিশৃংখলার মধ্যে গাড়িতে উঠতে হচ্ছে, এমনকি গাড়ি পাওয়া যাচ্ছে না বা পেলেও অফিসে যেতে দেরি হওয়ায় বেতন কাটা যাচ্ছে বা ক্ষতির সম্মখীন হতে হচ্ছে। এ অবস্থায় অবিলম্বে সমস্যাটির প্রতি নজর দিয়ে পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। শরীফ উদ্দিন, ১৭৫/এ তেজকুনিপাড়া, ঢাকা।