জলবায়ু পরিবর্তনে আমাদের করণীয় শীর্ষক এক কর্মশালা গতকাল সোমবার পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ এই কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম। আরডিআরএস পঞ্চগড়’র কর্মসূচি সমন্বয়কারী জেবা আফরোজার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের শস্য বিশেষজ্ঞ সহির উদ্দীন আহমেদ ও পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল। কর্মশালায় ইউপি চেয়ারম্যান, ফেডারেশন নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ অংশ নেন।
