তালায় সুশাসন বিষয়ক প্রশিক্ষণ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১২, ১৮:৫৬
সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মানবাধিকার, সুশাসন ও গণতন্ত্র বিষয়ক দু’দিনের প্রশিক্ষণ কোর্স ১৯ ডিসেম্বর সম্পন্ন হয়েছে। উইমেন জব ক্রিয়েশন সেন্টারের (ডব্লিউজেসিসি) বাস্তবায়নে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন খলিশখালী ইউপি চেয়ারম্যান হাজী সুলতান আহম্মেদ। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ডব্লিউজেসিসি কর্মকর্তা মোঃ ওয়ালীউল্লাহ, প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ আলাউদ্দীন এবং ইউনিয়ন অর্গানাইজার মোঃ মশিউর রহমান।