দেশে পাবলিক মেডিকেল কলেজের পরে অগ্রাধিকার ভিত্তিতে হাতে গোনা যে কয়টি প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে, তারমধ্যে ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অন্যতম। এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. মোয়াজ্জেম হোসেন। ইস্ট-ওয়েস্টের সাফল্যের ধারাবাহিকতায় ২০০৮ সালে ইস্ট-ওয়েস্টের পাশেই তুরাগ থানায় প্রতিষ্ঠা করেন আপডেট ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। ইস্ট-ওয়েস্টের মতো এই কলেজটিও সীমিত সময়ে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে। একটি আধুনিক ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল গড়ার প্রত্যয় থেকে কর্তৃপক্ষ শুরুতেই এর নিজস্ব ভবন তৈরিসহ নানাবিধ পরিকল্পনা নিয়ে অগ্রসর হন। ফলে তুরাগ তীরে আলিম ফাউন্ডেশনের অনুদানকৃত জমিতে নির্মাণ করা হয় সাত তলা বিশিষ্ট অত্যাধুনিক নিজস্ব কলেজ ও হাসপাতাল ভবন। ২০১১ সালের ১৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কলেজটির নব নির্মিত নিজস্ব ভবনের এবং গত জানুয়ারি মাস থেকে শুরু হয় এর সার্বিক শিক্ষা কার্যক্রম। দেশ-বিদেশে উচ্চতর ডিগ্রিধারী মেধাবী ও নিবেদিতপ্রাণ পূর্ণকালীন শিক্ষকমণ্ডলী কর্তৃক পরিচালিত হচ্ছে উত্তরার আপডেট ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। এখানে কোনো খণ্ডকালীন শিক্ষক নেই, সবাই পূর্ণকালীন শিক্ষক। যাদের ১৫ জন অধ্যাপক, ১২ জন সহযোগী অধ্যাপক, ২৭ জন সহকারী অধ্যাপক, ৪২ জন প্রভাষক ও ৬ জন রেজিস্ট্রার এবং যাদের সকলেই ছাত্র-ছাত্রীদের শিক্ষা কার্যক্রমের সাথে সার্বক্ষণিকভাবে সম্পৃক্ত।
ক্যাম্পাস :এই ক্যাম্পাসের প্রত্যেকটি ফ্লোরকে প্রস্তুত করা হয়েছে আধুনিক দন্ত চিকিত্সা শিক্ষার পর্যাপ্ত সব উপকরণ দিয়ে। অন্যদিকে একই ক্যাম্পাসে পাশাপাশি ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, ইস্ট ওয়েস্ট নার্সিং ইনস্টিটিউটের অবস্থান হওয়ায় নবীন এই ডেন্টাল কলেজের ছাত্র-ছাত্রীরাও অধ্যাপকবৃন্দের সরাসরি তত্ত্বাবধানে মেডিকেলের বেসিক বিষয় (মেডিসিন, সার্জারি ইত্যাদি) এবং ক্লিনিক্যাল বিষয়সমূহ প্রত্যক্ষভাবে পড়ার সুযোগ পায়। বিশেষ করে এখানকার ক্লাস, ল্যাব ও প্র্যাকটিকেল রুমসহ সব ইউনিট জাপানি প্রযুক্তিতে সুসজ্জিত। এখানকার শিক্ষাদান পদ্ধতি ব্যবহারিক শিক্ষা নির্ভর এবং আধুনিক টিচিং মেথড ভিত্তিক। এখানে রয়েছে বিষয় ভিত্তিক আধুনিক ল্যাব, লাইব্রেরি ও ক্লিনিকসহ হাতে কলমে শেখার মতো রোগীসহ আধুনিক সকল উপকরণ। এর প্রতিটি শ্রেণীকক্ষে রয়েছে অত্যাধুনিক ডিজিটাল মাল্টিমিডিয়া সিস্টেম, ল্যাপটপ, ওভারহেড প্রজেক্টর, স্লাইড প্রজেক্টর, এপি ডায়াস্কোপ ও ডিজিটাল সাউন্ড সিস্টেম। এদের লাইব্রেরিতে আছে পর্যাপ্ত মেডিকেল ও ডেন্টাল বিষয়ক বই, রেফারেন্স বই, সমসাময়িক দেশি-বিদেশি মেডিকেল ও ডেন্টাল জার্নাল এবং ইন্টারনেট ব্যবহারের সুবিধা। এদের উল্লেখযোগ্য আরও সুযোগ-সুবিধাগুলো হচ্ছে—ছেলে ও মেয়েদের নিজস্ব পৃথক আবাসন ব্যবস্থা, ক্যাম্পাসে কেন্দ্রীয় মসজিদ, ক্যাফেটারিয়া, ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক কমন রুমে বিভিন্ন ধরনের ইনডোর গেমসের ব্যবস্থাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার নিয়মিত আয়োজন। প্রতিষ্ঠানটির বিষয়ে আরও জানতে কথা বলতে পারেন এই নম্বরে ০১৯১১৩৮৪৮৫৮, ০১৭১১২৩৮৯৮০। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত সকল সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজের মধ্যে থেকে ২য় পেশাগত পরীক্ষায় আপডেট ডেন্টাল কলেজ অনার্স মার্কসহ চতুর্থ ও নবম স্থান অধিকার করে এবং শেষ পেশাগত পরীক্ষায় অনার্স মার্কসহ শত ভাগ ছাত্র-ছাত্রী সফলভাবে পাস করে অত্র প্রতিষ্ঠানে ইন্টার্নি ডাক্তার হিসেবে কর্মরত আছেন।
এই কলেজের মেধাবী ও স্বনামধন্য শিক্ষকমণ্ডলী নিয়মিত তাদের গবেষণা ও আধুনিক চিকিত্সা পদ্ধতির ফলাফল দেশে ও বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে নিয়মিত উপস্থাপন করছেন।
সম্প্র্রতি হংকংয়ে অনুষ্ঠিত এফডিআই-এর শততম বৈজ্ঞানিক অধিবেশনে আপডেট ডেন্টাল কলেজের অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকমণ্ডলীর অংশগ্রহণ করে ডেন্টিস্ট্রির সর্বশেষ তথ্য-উপাত্ত ও জ্ঞান আহরণ করেন, যা পরবর্তীতে ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।
