তরুণকণ্ঠ নিয়ে মতামত
প্রকাশে সাহায্য নিতে
পারেন জনপ্রিয়
ওয়েবসাইট
ফেসবুকের।
তরুণকণ্ঠের বন্ধু হতে
প্রতিদিনের
তারুণ্যময় জীবনে লাইফস্টাইল, ফ্যাশন আর নানা বিষয় নিয়ে তরুণদের জন্য এক আলাদা জগত্
শো না র গা ন
শুধু তোমাকে
শিল্পী :মিফতাহ জামান
প্রকাশক :অগ্নিবীণা
গানের কথা :গানগুলোর কিছু অসাধারণ লিরিক, মিফতাহ আর সারাহ’র ক্ল্যাসিকেল বেইজড গলায় সুন্দর গায়কী গানগুলোকে বেশ প্রিয় করে তুলেছে শ্রোতাদের কাছে। মিফতাহ জামান তিন বছর বয়স থেকে গান করলেও এটি তার প্রথম অ্যালবাম। অ্যালবামটির সংগীত আয়োজন করেছেন তিনি নিজে এবং সুর করেছেন ৯টি গানের। অ্যালবামের গানগুলো লিখেছেন তুষার হাসান, ইমতিয়াজ খান এবং ফয়সাল আহমেদ।
কেন শুনবেন :নতুন ধারার এই সংগীত আয়োজন সবার ভালো লাগবে, তা ছাড়া গানের কথাগুলোও যেন জীবন ছুঁয়ে যায়।
দে খা র ছ বি
আবহমান
পরিচালক :ঋতুপর্ণ ঘোষ
ছবির কথা :অনিকেত একজন উঁচুদরের ও নামকরা ফিল্মমেকার। এককালের এক অভিনেত্রী দীপ্তিকে নিজের ছবিতে নিতে গিয়ে প্রেমে পড়ে গিয়েছিলেন, যার পরিনাম বিয়ে। সেসময় সে ছবি আর তিনি শেষ করতে পারেননি। কালের প্রবাহে তার সংসারে অপ্রতিমের জন্ম হয়। তাদের সংসার বেশ সুখেই কাটছিল। ছবির গল্প মোড় নেয় যখন অনিকেতের এক ছবিতে অডিশন দিতে আসে এক তরুণী। শুরু হয় দ্বন্দ্ব।
কেন দেখবেন :‘আবহমান’ ছবিটি পরিচালনার জন্য এবার ভারতের সেরা পরিচালকের পুরস্কারটি ছিনিয়ে নেন ঋতুপর্ণ ঘোষ। শুধু তাই নয়, ওই ছবিটি সেরা বাংলা ছবিরও পুরস্কার পায়।
টি প স
নতুন বছরের উপহার
বন্ধুর জন্য তো আর এক দিন নয়, সারা জীবনটাই। তবু বছরের একটা দিন একটু বিশেষভাবে বন্ধুকে নিয়ে আড্ডা, গান, হুল্লোড়ে মাতলে মন্দ হয় না। প্রিয় বন্ধুর প্রতি নিজের ভালোবাসা ও উষ্ণ অনুভূতি প্রকাশের জন্য বন্ধুকে কী উপহার দেবেন, এ নিয়ে অনেকেই ব্যস্ত এখন। বন্ধুর জন্য উপহার হিসেবে অনেকেই হয়তো কিনছেন ফ্রেন্ডশিপ ব্যান্ড, কার্ড, ফুল, চকলেটসহ বিভিন্ন ধরনের উপহার। আবার অনেকেই হয়তো কাজের ব্যস্ততায় কী করবেন এখনও ঠিক করে উঠতে পারেননি। তবে শত ব্যস্ততার মধ্যেও এসব বিশেষ দিনে বন্ধুকে একটি সুন্দর খুদে বার্তা বা এসএমএসের মাধ্যমে শুভেচ্ছা জানানো উপহারের চেয়ে আর কম কিসে! বিশেষ বিশেষ দিনে পাঠানো এসব শুভেচ্ছা বার্তাই আসলে দিনটির প্রথম উপহার।
ত থ্য ক ণি কা
ক্যালেন্ডারের ইতিকথা
সূচনাকাল থেকে ১৫৮২ অব্দ পর্যন্ত এর নাম ছিল জুলিয়ান ক্যালেন্ডার। সম্রাট জুলিয়াস সিজারের নামে এর এই নামকরণ হয়েছিল, এমনকি এর ৭ম মাসের নামকরণ জুলাই করা হয় জুলিয়াস সিজারের নামেই। এর পরের মাস আগস্ট সম্রাট অগাস্টাসের নামে। এই ক্যালেন্ডারের প্রথম মাস জানুয়ারির নামকরণ হয়েছে প্রাচীন কল্পিত রোমান দ্বাররক্ষী দেবতা জানুসের নামে, রণদেবতা মারসের নামে নামকরণ হয়েছে মার্চ মাসের নাম, কল্পিত দেবরাজ জুপিটারের পত্নী জুনোর নামে জুন মাসের নাম হয়েছে। জুলিয়ান ক্যালেন্ডারের ৫৩২ অব্দে যিশু খ্রিস্টের জন্ম বছর থেকে হিসেবে করে এই ক্যালেন্ডারের ডেট বা তারিখ লিখে এডি লেখার প্রবর্তন করেন একনিগুয়াস নামক এক পাদ্রি বা খ্রিস্টান পুরোহিত। লাতিন এই শব্দদ্বয়ের অর্থ হচ্ছে আমাদের প্রভুর বছর। একে আবার খ্রিস্টাব্দও বলা হয়।
