জানার দুনিয়া
টপ মুভি ডাউনলোড
আমাদের মধ্যে অনেকেই আছেন, যারা দোকান থেকে সিনেমার সিডি অথবা ডিভিডি কিনে আনার চেয়ে বাসায় বসে ইন্টারনেট থেকে মুভি ডাউনলোড করতে বেশি পছন্দ করেন। সেইসব মুভিপ্রেমীদের জন্য আজকের আয়োজনে থাকছে অবিশ্বাস্য একটি ওয়েবসাইট। এক পেজেই আপনি খুঁজে নিতে পারবেন আপনার চাওয়া মুভি বা ডকুমেন্টারি বা টিভি সিরিয়ালের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি। এই সাইটের সুবিধা হলো এখানে ১৪০০-এর বেশি সাইটের অ্যাড্রেস দেওয়া থাকে। অর্থাত্, যে কেউ চাইলে অনেকগুলো সাইট ঘুরে পছন্দের মুভিটি ডাউনলোড করতে পারবেন। এটা দুনিয়ার ১ নম্বর মুভি সাইট আর গুগল পেজ র্যাঙ্কিংয়ে ৩ নম্বরে রয়েছে। সাইটটির সুবিধা পেতে ভিজিট করুন :http://www.nosubscriptionrequired.net/-এ লিংকে।
গেম কর্নার
প্রোটোটাইপ-টু
প্রোটোটাইপ সিরিজের প্রথম পর্বেই সব গেমারের মন জয় করে নেয় রাশভারী ব্যক্তিত্বের সুদর্শন অ্যালেক্স মার্সার। ভক্তদের চাহিদা উপেক্ষা করতে না পেরে এর নির্মাতা অ্যাক্টিভিশন এবার হাজির হলো সিরিজের দ্বিতীয় পর্ব ‘প্রোটোটাইপ টু’ নিয়ে। গেমটিতে সঞ্জীবনী শক্তি বাড়ানোর উপায় হলো মানুষ খেয়ে ফেলা! হেলার অ্যালেক্সের মতো যেকোনো মানুষকে নিজের ভেতর টেনে নিয়ে তাদের রক্ত-মাংস থেকে নেওয়া যাবে বাড়তি শক্তি। সব মিলিয়ে গেমটি ছাড়িয়ে গেছে আগের পর্বকে। বিভিন্ন আন্তর্জাতিক গেম ম্যাগাজিন একে গড়ে রেটিং দিয়েছে ১০-এর মধ্যে ৭.৮। গেমটি সম্পর্কে আরও জানতে ভিজিট করুন, http://www.prototypegame.com/ সাইটটিতে।
রেড কার্পেট
স্টাইলিস বেকহাম
ডেভিড রবার্ট যোসেফ বেকহ্যাম পেশায় একজন ইংরেজ ফুটবলার। তিনি মেজর লীগ সকারের দল লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির বর্তমান অধিনায়ক। এখন তিনি ইতালির সিরি এ লিগের ফুটবল ক্লাব এসি মিলানের কাছে ধারে আছেন। তার বিশ্ব পরিচিতির অন্যতম কারণ তার জাদুকরি ফ্রি কিক এবং আলোচনার কেন্দ্রবিন্দু নিজস্ব জীবনাচরণ। তিনি আমেরিকান গায়িকা ভিক্টোরিয়া বেকহ্যামকে বিয়ে করেন এবং বর্তমানে বেভার্লি হিলস, ক্যালিফোর্নিয়াতে বসবাস করছেন। সম্প্রতি বিশ্বের সবচেয়ে স্টাইলিশ পরিবারের খেতাব জয় করেছে ডেভিড এবং ভিক্টোরিয়া বেকহামের পরিবার। তারা এই খেতাব জয় করেছেন ব্রিটেনের একটি ওয়েবসাইট টিভিবেট-এর জরিপে। কার্দাশিয়ানসদের পিছনে ফেলে টিভিবেটডটকমের এ প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেন বেকহামদের চার সন্তান ব্রুকলিন, রোমিও, ক্রুজ এবং ১৭ মাসের হারপার। জানা গেছে, ১৯৯৯ সালে প্রথম যখন ভিক্টোরিয়া এবং ডেভিড ডেট করা শুরু করেন তখন থেকেই তারা স্টাইলিশ জুটি হিসেবে পরিচিত। আর এর প্রভাব তাদের সন্তানদের উপরও পড়েছে। আরও
জানতে দেখুন: http://www.imdb.com/name/nm0065743/ সাইটিতে।
পড়াশোনা
গণিত শেখার সাইট
আমাদের মধ্যে অনেকেরই গণিত ভীতি রয়েছে। আর তাই প্রয়োজন সেটা দূর করার জন্য সহজ নিয়মে গণিত শেখার সুবিধা। আর এমনই সুবিধা দিচ্ছে গণিত শেখার এই সাইটটি। বাংলা ভাষায় গণিতের নানা বিষয় তুলে ধরা হয়েছে গণিত পাঠশালা নামের ওয়েবসাইটে। গণিতের মজার বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করা এবং সবাইকে গণিতে আগ্রহী করে তোলার উদ্দেশ্য নিয়ে চালু হওয়া সাইটটিতে বিভিন্ন গণিতবিদদের জীবনী, গণিতের টিউটোরিয়াল, গণিতের ইতিহাস, প্রকৃতিতে গণিত, গণিতের জাদু, মজার সমস্যা, সংখ্যার কারুকাজ, অবাক গণিত, গণিত সংবাদ, থিওরেম পরিচিতিসহ নানা বিষয় রয়েছে। সাইটটির সুবিধা নিতে ভিজিট করুন : www.gonitpathshala.org
