ফিলিপাইনে ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১২, ২০:৪৩
ফিলিপাইনে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। বড় দিনে দেশটির এ ঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে আরো হাজার হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে টাইফুন বোপার আঘাতের মাত্র কয়েক সপ্তাহ পর দেশটিতে গ্রীষ্মমন্ডলীয় ঝড় উকং আঘাত হানলো। উল্লেখ্য, টাইফুন বোপার আঘাতে ফিলিপাইনের পুরো দক্ষিণাঞ্চল লণ্ডভণ্ড হয়ে যায় এবং সহস্রাধিক লোকের মৃত্যু ঘটে। দুর্যোগ পর্যবেক্ষণ পরিষদের কর্মকর্তা জানান, উকংয়ের কারণে ১১ জনের প্রাণহানি ঘটে। এদের অধিকাংশ পানিতে পড়ে মারা যায়। তিনি আরো জানান, এ ঘটনায় এখনো দু’জন নিখোঁজ রয়েছে। সর্বশেষ এ ঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসের কারণে ১৩ হাজারের বেশি লোক বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে।