রং ফর্সাকারী ক্রিম ব্যবহারে ত্বকে রোগের ঝুঁকি

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ২১:৫২

ডা. সঞ্চিতা বর্মন

অনেকেই আছেন যাদের ত্বকে কোনো সমস্যা নেই শুধু ত্বকের রং কালো, এটাই সমস্যা। কিন্তু কালো ত্বক কোনো রোগ নয়। কিন্তু বাজার ছেয়ে গেছে ত্বক ফর্সাকারী ক্রিমে। যাতে রয়েছে ক্ষতিকর স্টেরয়েড, অজানা রাসায়নিক উপাদান। এটি ব্যবহারে ত্বকের রং ফর্সা, মোলায়েম ও চকচকে হয়ে উঠে। ফলে উত্সাহিত হয়ে অনেকেই দীর্ঘদিন নিয়মিত মলমটি মুখে মাখেন।

এই মলম দীর্ঘদিন যখন কেউ মাখে ত্বক ধীরে ধীরে পাতলা হয়ে যায়। তখনই এর কুপ্রভাব দেখা দিতে থাকে। ত্বক পাতলা হয়ে লালচে হওয়া, মুখের লোম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া, ব্রণ, ত্বকের স্বাভাবিক আর্দ্রতা হ্রাস পাওয়া ইত্যাদি দেখা দেয়।

আবার দীর্ঘদিন এই মলম ব্যবহার করার পর হঠাত্ বন্ধ করে দিলেও প্রতিক্রিয়া দেখা যায়। তাই সৃষ্টিকর্তা আমাদের যে ত্বক দিয়েছেন সেটিকেই মেনে নিতে হবে। স্বাভাবিক ত্বকের সঠিক যত্ন নিলেই ত্বক কালো হলেও সুন্দর লাগবে। তবে কিছু ক্ষেত্রে দেখা যায় ত্বকের রং কালো হওয়ায় অনেকে পারিবারিক বা সামাজিক সমস্যার সম্মুখীন হন। সেই ক্ষেত্রে যথাযথ চিকিত্সকের পরামর্শ অনুযায়ী চিকিত্সা গ্রহণ করতে হবে।

লেখক: ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ

 

 

০