কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার তিতাসে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ১৬টি ‘গ্রিভিয়াস ইনজুরি’ ডাক্তারি সনদ জালিয়াতি মামলায় দেলোয়ার হোসেন দানুসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। ওই ভুয়া ডাক্তারি সনদগুলো ব্যবহার করে দেলোয়ার হোসেন দানু প্রতিপক্ষের ৪৮ জনের বিরুদ্ধে তিতাস থানায় মামলা দায়ের করেন।
এ মামলায় শাহ আলম শান্তিসহ বিবাদীরা পুলিশি হয়রানির শিকার এবং ১০ জন দীর্ঘদিন বিভিন্ন মেয়াদে হাজতবাস করেন। ডাক্তারি সনদ চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় আলী আকবরসহ ২৫ জনের বিরুদ্ধেও আদালতে চার্জশিট দাখিল করেন উভয় মামলার তদন্তকারী কর্মকর্তা।
