নূরি আল মালিকি সরকারের সাম্প্রদায়িক নীতির ফলে গর্জে উঠেছে ইরাক। শুক্রবার দেশটির বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করে এবং সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়। এদিন ফাল্লুজার নিকটে একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে অসংখ্য বিক্ষোভকারী অংশ নেয় এবং একে ‘মর্যাদার দিন’ হিসাবে ঘোষণা করে। গত এক সপ্তাহের আন্দোলনে এটিকেই সবচেয়ে বড় বিক্ষোভ বলে মনে করা হচ্ছে। এর ফলে অনেকটা চাপেই পড়েছে সংখ্যালঘু শিয়া পরিচালিত মালিকি সরকার।
ইরাকের অর্থমন্ত্রীর ১০জন দেহরক্ষীকে কর্তৃপক্ষ আটক করায় গত সপ্তাহে এ আন্দোলনের সূত্রপাত হয়। আনবার প্রদেশের এই সুন্নি মন্ত্রী ইরাক সরকারের অন্যতম জ্যেষ্ঠ কর্মকর্তা।
