সংবাদ কণিকা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১২, ২১:৩০
কুয়াশার দাপট ভারতের দক্ষিণ ও উত্তরবঙ্গ জুড়ে শীতের দাপটের সঙ্গে সঙ্গে জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাচ্ছে কুয়াশা। ঘন কুয়াশার কারণে শুক্রবার সকাল থেকেই থমকে যায় বিমান, লোকাল ও দূরপাল্লার ট্রেন। সেগুলো ছাড়তে অনেক দেরি হয়। এ দিন২০টি বিমান অনেক দেরিতে চলে। কয়েকটি আন্তর্জাতিক বিমান কলকাতায় নামতে না-পেরে অন্যত্র চলে যায়। ঘন কুয়াশার জন্য কয়েকদিন ধরে ব্যাহত হচ্ছে বিমান ও ট্রেন চলাচল। - আনন্দাজার পত্রিকা ‘কেয়ারটেকার’ প্রধান হতে রাজি পাকিস্তানের তেহরিক মিনজাজুল কোরআন দলের প্রধান ড. তাহেরুল কাদরি পাকস্তানের কেয়ারটেকার সরকার প্রধান হতে রাজি আছেন বলে জানিয়েছেন। তিনি শুক্রবার মডেল টাউনে এক দীর্ঘ সাংবাদিক সম্মেলনে ‘নির্দিষ্ট কর্মপদ্ধতি’ শিরোনামে তার কর্মপ্লান তুলে ধরেন। তিনি বলেন, আসন্ন সাধারণ নির্বাচনে তিনি প্রার্থী হবেন না। তবে লাখ লাখ মানুষের অংশগ্রহণে লংমার্চের আয়োজন করবেন। এই লংমার্চ থেকে দাবি উঠলে তিনি চ্যালেঞ্জ হিসাবে দেশের কেয়ারটেকার সরকারের প্রধান হতে রাজি আছেন।- ডন অনলাইন ঘাতক কফ সিরাপ পাকিস্তানের লাহোরে চলতি সপ্তাহে ১৫ এবং গতমাসে ১৯জনের মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে ‘ডেস্ট্রোমেনথ্রোফান’ নামের একটি সিরাপকে। পাঞ্জাবের চিফ মিনিস্টার শাহবাজ শরিফের নিকট স্বাস্থ্য সচিব আরিফ নাদিম শুক্রবার এক তদন্ত রিপোর্টে এ তথ্য প্রদান করেন। লাহোরের একটি ওষুধ কারখানা এ বিষাক্ত সিরাপ তৈরি করে। যারা সিরাপ পান করে মারা যান তাদের মৃতদেহ প্যাথলজিক্যাল পরীক্ষা শেষে বিষাক্ত দ্রব্যের সন্ধান মেলে। - ডন অনলাইন নিখোঁজ ৫ পর্যটকের সন্ধান লাভ বলিভিয়ায় শুক্রবার নিখোঁজ পাঁচ অস্ট্রেলীয় পর্যটকের সন্ধান পাওয়া গেছে। এরা সালার ডি উয়ুনি লবণ-মাঠে নিখোঁজ হয়েছিলেন। তবে তাদের স্থানীয় গাইড এখনো নিখোঁজ রয়েছেন। পোতোসির পর্যটন বিভাগের প্রধান ফ্রান্সিসকো কুইসবার্থ সাংবাদিকদের বলেন, আমরা অক্ষত অবস্থায় পাঁচ পর্যটক ও তাদের গাড়িটি পেয়েছি। তবে গাড়ির চালক এখনো নিখোঁজ রয়েছেন। তিনি সাহায্য পাবার আশায় গাড়ি থেকে বের হয়েছিলেন। পতোসি পুলিশের কমান্ডার কর্নেল ডেনিস ডুচেন এর আগে বলেছিলেন, বৃহস্পতিবার পার্শ্ববর্তী দক্ষিণাঞ্চলীয় শহর তুপিজা থেকে ঘুরতে বেরোবার সময় ২১ থেকে ৩১ বছর বয়সী এই পর্যটকরা নিখোঁজ হন। - এএফপি