দামুড়হুদা ও বকশীগঞ্জে ঠাণ্ডায় ৫ জনের মৃত্যু

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১২, ২১:৩৯
গত ৪ দিনে প্রচণ্ড ঠাণ্ডাজনিত রোগে শ্বাসকষ্টে ১ জন বিএনপি নেতাসহ ৪ জনের মৃত্যু হয়েছে। জানা যায়, শুক্রবার রাতে প্রচণ্ড ঠাণ্ডা ও শ্বাসকষ্টে উপজেলার মুন্সিপুর গ্রামের বিএনপি নেতা মো. আরব আলী (৫১) মারা যায়। কাদিপুর গ্রামের দৌলত খান (৬৫), দর্শনার মোবারক পাড়ার আ: রহিম (৭৫), দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের রজব আলীর স্ত্রী উজালা বেগমের (৭০) শীতজনিত রোগে মৃত্যু হয়েছে। উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জে শীতজনিত রোগে শিশু ও বয়স্করা আক্রান্ত হতে দেখা গেছে। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ সে.মি রেকর্ড করা হয়। বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা জানান, গতকাল শনিবার সকালে বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের শোকনাথ গ্রামে উপজাতি ওয়াংজি সাংমা (৭০) শীতজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান হোসিও ম্রং ঘটনার সততা স্বীকার করেছেন।