ইবতেদায়ী মাদরাসা শিক্ষা বন্ধের পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছে ‘বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যপরিষদের নেতৃবৃন্দ। তারা বলেছেন, অনতিবিলম্বে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের জাতীয় স্কেলে বেতন প্রদানের দাবি না মানলে ২৭ জানুয়ারি থেকে তারা কঠোর আন্দোলনে যাবেন। সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, তাদের পরবর্তী কর্মসূচির মধ্যে রয়েছেঃ ২৭ জানুয়ারি-২০১৩ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান, ২৮ জানুয়ারি প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট, ২৯ জানুয়ারি অবস্থান ধর্মঘটসহ প্রতীক অনশন, ৩০ জানুয়ারি সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত কাফনের কাপড় পরে মিছিল, অবস্থান ধর্মঘট ও ২৪ ঘন্টা অনশন পালন।
