ইনফরমেশন অ্যাসোসিয়েশন

সভাপতি তছির আহাম্মদ মহাসচিব কিবরিয়া

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১২, ২১:৪০
বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক তছির আহাম্মদ এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন তথ্য অধিদফতরের সিনিয়র তথ্য অফিসার স. ম গোলাম কিবরিয়া (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)। নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন: সহ-সভাপতি- এ এফ এম আমিনুল ইসলাম ও হোসনে আরা আক্তার, যুগ্ম-মহাসচিব- ফায়জুল হক (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়) ও মো. শাহেনুর মিয়া (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), কোষাধ্যক্ষ মো. আবু নাসের, সাংগঠনিক ও আন্তঃসার্ভিস সচিব মো. মনিরুজ্জামান (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), কল্যাণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব মোছা. মোবাশ্বেরাকাদেরী (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), প্রচার প্রকাশনা ও প্রশিক্ষণসচিব এ কে এম কামরুল আহছান (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), দপ্তরসচিব মো. শাহেদুর রহমান (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়)। সদস্য পদে বিজয়ীরা হলেন নিজামুল কবীর, মো. মমিনুল হক, রোকসানা আক্তার, কামরুন নাহার, ফেরদৌসী বেগম ও শাহিদা সুলতানা। শুক্রবার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। —প্রেস বিজ্ঞপ্তি