দিনাজপুরের পার্বতীপুরে দু’সন্তানের জননী রাবেয়াকে (২৫) লোহার সাবল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে স্বামী। থানা পুলিশ বাড়ি থেকে ঘাতক দেলোয়ার হোসেন (৪০)কে গ্রেফতার করেছে। শুক্রবার শহরের দক্ষিণপাড়া মহল্লায় এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
দেলোয়ার বাড়ি ফিরে স্ত্রীর কাছে খাবার চায়। ভাত দিতে কিছু সময় বিলম্ব হলে দেলোয়ার একটি লোহার সাবল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে। এসময় রাবেয়া মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলে মারা যায়।
