চলতি বছর অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) শতভাগ পাস করেছে মিরপুরের মধ্য পাইকপাড়ার এম এ কাইয়ূম হাইস্কুল। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জিল্লুর রহমান বলেন, শিক্ষকদের আন্তরিকতা, অভিভা-বকদের সহযোগিতা এবং প্রতিষ্ঠাতা এম এ কাইয়ূমের সার্বিক তত্ত্বাবধানে এ সাফল্য এসেছে।
বিশেষ করে নিয়মিত পাঠদান, দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন এবং বিদ্যালয় পরিচালনা কমিটির দায়িত্বশীল ভূমিকাই সাফল্যের নেপথ্যে কাজ করেছে।-প্রেস বিজ্ঞপ্তি
