রিমন ইসলাম
দনিয়া প্রাথমিক সরকারি স্কুলের ছাত্র রিমন ইসলাম (রিমু) এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে তাজুল ইসলাম টিটু ও রুনা আক্তারের একমাত্র সন্তান।
মো. টুটুল হোসেন
মো. টুটুল হোসেন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় চুন কুটিয়া সরকারি স্কুল ঢাকা থেকে এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে। তার পিতা মো. নুরুল হক দৈনিক ইত্তেফাক ফোল্ডিং বিভাগের কর্মচারী।
মো. মুশফিকুর রহমান
মো. মুশফিকুর রহমান মুশফিক প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এ বছর বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে বেক্সিমকো ফার্মার বগুড়া জোন প্রধান মো. মোশতাক মোর্শেদ মুশফিক এবং মোর্শেদা নাহরীন লাভলীর পুত্র।
অরিত্র
জেএসসি পরীক্ষায় পঞ্চগড় জেলার বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে শাদমান আহমেদ অরিত্র। সে তার নানা বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম চৌধুরী ও নানী শামসুন্নাহার চৌধুরীর তত্ত্বাবধানে থেকে জেএসসি পরীক্ষায় অংশ নেয়। অরিত্র’র মা হামিদা শিরিন আল্পনা চৌধুরী বোদা উপজেলার মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।
ফাহিম আহমেদ ইফতি
ফাহিম আহমেদ ইফতি জেএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডের অধীন স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মো. ফেরদৌস আহমেদ রাজু একজন ব্যবসায়ী, মা ফারজানা আহমেদ হাসি গৃহিণী।
সুমাইয়া
সুমাইয়া ইসলাম পাটওয়ারী এ বছরের জেএসসি পরীক্ষায় চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। সে উপজেলাধীন তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম পাটওয়ারী ও একই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা নাজমা আক্তারের কন্যা।
মো. সোহান
মো. সোহান নারায়ণ-গঞ্জের সিদ্ধির-গঞ্জের শাহীন কিন্ডারগার্টেন এন্ড প্রিপ্যারেটরী স্কুল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তার পিতা আ. রব মাদবর ও মাতা লায়লা আক্তার। সোহান সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. খলিলুর রহমানের ভাগ্নে।
আশীষ
জেএসসি পরীক্ষায় গঙ্গাচড়া মডেল উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে আশীষ। তার বাবা প্রয়াত বলরাম চন্দ্র রায়। মা আসন্তি রাণী রায়। দরিদ্র পরিবারের এই মেধাবী ছেলেটি পঞ্চম শ্রেণীতেও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল।
