জাবি শিক্ষক সমিতির নির্বাচনে সম্মিলিত পরিষদের জয়

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১২, ২২:৩৮
গতকাল শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির বার্ষিক নির্বাচনে সম্মিলিত শিক্ষক পরিষদ ১৫টি পদের মধ্যে ১২টিতে জয়লাভ করেছে। অন্যদিকে সহ-সভাপতিসহ মাত্র ৩টি পদে জয়লাভ করেছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি প্যানেল। গতকাল অনুষ্ঠিত নির্বাচনে সম্মিলিত শিক্ষক পরিষদ প্যানেল থেকে সভাপতি পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার, সাধারণ সম্পাদক পদে টানা দ্বিতীয়বারের মতো গণিত বিভাগের অধ্যাপক মো. শরিফ উদ্দিন জয়লাভ করেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক শরিফুল হুদা রিপন, যুগ্ম-সম্পাদক পদে প্রাণিবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক মো. কামরুজ্জামান মনির, সদস্য পদে অধ্যাপক শামছুল আলম সেলিম, অধ্যাপক মনোয়ার হোসেন, অধ্যাপক মাহবুব কবির, অধ্যাপক মো. আব্দুল্লাহ খান, অধ্যাপক মো. আমিনুল ইসলাম দুর্জয়, সহকারি অধ্যাপক কে এম মহিউদ্দিন, সহকারি অধ্যাপক মো. ফজলুল করিম পাটোয়ারী ও সহকারি অধ্যাপক মো. মোতাহার হোসেন জয়লাভ করেছেন। অন্যদিকে ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি’ প্যানেল থেকে সহ-সভাপতি পদে অধ্যাপক ফরিদ আহমেদ এবং সদস্য পদে সৈয়দ হাফিজুর রহমান ও হোসনে আরা বেবী জয়লাভ করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ৫০৫ জন শিক্ষকের মধ্যে ৪৭৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এ কে এম আবুল কালাম জানান।