সুন্দরগঞ্জে কম্বল পাওয়ার আগেই বৃদ্ধার মৃত্যু

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১২, ২১:১২
“মরি গেনু বাপ! আর শীত সহ্য করবার পারছোম না। মোক একটা কম্বল দাও” গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শতবর্ষী আলিমন বেওয়ার এই আকুতির ২৪ ঘণ্টার মধ্যেই তার জীবনের অবসান ঘটেছে। জানা গেছে, উপজেলার সোনারায় গ্রামের মৃত ইসমাইল হোসেনের স্ত্রী ৩ সন্তানের জননী আলিমন বেওয়া (১০০)। তিনি শিশুদের সাথে হাসতেন, গাইতেন ও হুঁকা টানতেন। দুষ্ট ছেলে-মেয়েরা আলিমন বেওয়াকে ক্ষ্যাপানোর জন্য শ্লোগান গাইত ইয়ারান, কবেরান, হুঁকা আন, শ্লিম আন। ইয়ারানের মায় চায় কি? হুঁকা টানা কাঠি। এভাবেই তাকে প্রতিদিন ক্ষ্যাপানো হতো। তীব্র শৈত্য প্রবাহে কাতর দুস্থ আলিমন বেওয়ার কাঙ্ক্ষিত কম্বল হাতে পৌঁছার আগেই গতকাল রবিবার তার জীবনের অবসান ঘটেছে। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান জানান, এ পর্যন্ত যে সব কম্বল আমি সরকারিভাবে পেয়েছি তা যথাযথভাবে বিতরণ করেছি।