ফিলিপাইনে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ২০

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১২, ২২:০৫
ফিলিপাইনের মধ্যাঞ্চলে বড়দিনে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় বিশ সহস্রাধিক লোক গৃহহীন হয়ে পড়েছে। রোববার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, প্যানেই দ্বীপে পানিতে ডুবে মারা যাওয়া বেশ কয়েকজনের এবং গাছ চাপা পড়ে মারা যাওয়া এক বয়স্ক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। এছাড়া এক ব্যক্তি বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যাওয়ায় মৃতের সংখ্যা নয়জন বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ খবরে বলা হয়েছে, মঙ্গলবার দ্বীপটিতে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় উওকংয়ে আরো চারজন নিখোঁজ হয়। সরকারি সংস্থাগুলো জানিয়েছে, উওকংয়ে প্রায় পাঁচ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়।