‘ফিসক্যাল ক্লিফ’ ঠেকাতে মার্কিন কংগ্রেসে জোর প্রচেষ্টা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১২, ২২:০৫
‘ফিসক্যাল ক্লিফ’ (রাজস্ব খাদ) ঠেকানোর জন্য শেষ মুহূর্তের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন কংগ্রেসের মধ্যস্থতাকারীরা। আর মাত্র তিনদিনের মধ্যে সর্ববৃহত্ করের বোঝা চাপতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জনগণের ওপর। সোমবারের পর থেকে অনেকগুলো খাতে কর বাড়তে যাচ্ছে। সিনেটে ডেমোক্রেট নেতা হ্যারি রেইড ও রিপাবলিকান নেতা মিচ ম্যাক কনেলের সহকারীরা সম্ভাব্য ৬ হাজার কোটি ডলার কর বৃদ্ধি ব্যয় সংকোচনের ব্যাপারে সমঝোতার জন্য শনিবার জোর তত্পরতা চালায়।