কে.এম. সোবহান
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি কে.এম. সোবহানের আজ পঞ্চম মৃত্যুবার্ষিকী। ৩১শে ডিসেম্বর ২০০৭ ইং তারিখে তিনি মৃত্যুবরণ করেন।
আব্দুল হালিম বিশ্বাস
দৈনিক ইত্তেফাকের ভেড়ামারা রিপোর্টার ও প্রবীণ সাংবাদিক ডাঃ এ.কে.এম কাওছার হোসেন ও ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েলের পিতা মরহুম আব্দুল হালিম বিশ্বাসের ১২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ফারাকপুর গোরস্থানে কবর জিয়ারত, কোরআন খানী, মিলাদ মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরণ ও মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
