মেষ রাশি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১২, ১৯:২৫
Aries [ মার্চ ২১-এপ্রিল ১৯ ] শাসক গ্রহ :মঙ্গল। সংখ্যা :৯। বৈশিষ্ট্য :আগুন। রং :লাল, সাদা, গোলাপি ও লাল-সাদা মেশানো। শুভ রত্ন :রুবি, ব্লাড স্টোন, রক্ত প্রবাল ও হীরা। ধাতু :লোহা, ইস্পাত। দিন :মঙ্গলবার। মেষ ব্যক্তিত্ব ম্যাক্সিম গোর্কি, অধ্যাপক মোজাফর আহমেদ, ভিনসেন্ট ভেন গগ, চার্লি চ্যাপলিন, এডলফ হিটলার, দেকার্ত, কলিন পাওয়েল, ওয়ার্ডসওয়ার্থ, জ্যাকি চেন, জুয়েল আইচ, ড. কামাল হোসেন, সৈয়দ আলী আহসান, ইমাম খোমেনী, সাহাবুদ্দিন আহমেদ, সৈয়দ আমির আলী, জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম। জে নে নি ন আ প নি কে ম ন মে ষ ? রাশিচক্রের প্রথম রাশিটিই মেষ। এটা প্রতিফলন করে জন্মকে, যেমন মীন হলো মৃত্যু এবং আত্মিক সচেতনতার প্রতীক। মেষ শুধুই তার নিজের ব্যাপারে সচেতন। রাশিচক্রে মেষ এক শিশু, নবজাতক শিশু—সম্পূর্ণভাবে যে তার নিজের চিন্তাতে মগ্ন। তার কাছে তার প্রয়োজনীয়তাটাই মুখ্য। একটি নবজাতক কখনই তার পিতা-মাতা কিংবা পাড়া-প্রতিবেশীর ঘুমের চিন্তা করে না; যখন তার ক্ষুধা লাগে, কিংবা নিজের কাপড় নষ্ট করে তখন সে চিত্কার করে কাঁদতে শুরু করে। সে তার খাবার চায়। সে চায় কেউ তার ডাইপার বদলে দিবে, এবং এ ব্যাপারে সে ঢিলেমিটাও সহ্য করবে না। কোনো মেষ জাতকের মনে নতুন কোনো ভাব বা পরিকল্পনার উদয় হলে সে তাত্ক্ষণিক সেটা প্রকাশ করতে ব্যস্ত হয়ে পড়ে। সে হয়তো কোনো দ্বিধা-দ্বন্দ্ব বা সংকোচ ছাড়াই তার বন্ধুকে ভোর চারটায় ফোন করে বসবে। তার চিন্তায় তখন শুধু একটাই ব্যাপার, ‘আমিতো জেগে আছি, তাহলে আমার পরিকল্পনা শুনবার জন্যে সে কেন এখন জেগে থাকবে না?’ এবং মেষের চরিত্রের এই ব্যাপারটাই তার সহায়ক। সে যেটা চায়, সে সেটা পায়। শিশুদের মতোই মেষেরাও ভাবে জগতটা শুধু তাদের জন্যই তৈরি। এই অদ্ভুত সারল্যের গুণে মেষ জাতকেরা খুব সাহসী হন। মেষ জাতকেরা তাদের সমগ্র জীবন একরকম সারল্যের মধ্যেই থেকে যান। এই অদ্ভুত সারল্যের গুণে মেষ জাতকেরা খুব সাহসী হন। তারা মনেপ্রাণে বিশ্বাস করেন, এবং যতবারই ব্যর্থ হন তাদের মনোরথে, তারা আবারও একই উদ্দীপনা নিয়ে চেষ্টায় লিপ্ত হন। মেষ জাতকেরা এটা ওটা অনেক কিছুকেই বিশ্বাস্য করে তুলতে পারে, তারা সুন্দর অনেক স্বপ্নের জালও কারও মধ্যে জন্ম দিতে সক্ষম, কিন্তু তারা শিশুসুলভ মিথ্যা আশ্বাসটি দিতে অক্ষম। একজন মেষ জাতকের শারীরিক কাঠামো দেখে শনাক্ত করতে পারাটা খুব সহজ। মেষ জাতকদের শারীরিক অবকাঠামোটা স্থির, প্রায়শই তীক্ষ, অবশ্য মাঝে মাঝে নম্র এবং অস্পষ্ট। প্রায়শই তাদের স্পষ্ট ভুরুযুগল নাকের মাঝে এসে মিলিত হয়ে যায় এবং মেষের চিহ্নটা তৈরি করে। এবং তাদের ভুরু দিয়ে তৈরি এই শিং-স্বরূপ চিহ্নই যেন একটা সতর্ক বাণীর মতো। মেষ জাতকেরা কখনও কখনও হয়তো ঘরের চারপাশে চকিতে তাকিয়ে নেয়, এবং যদি তাদের মধ্যে এ ব্যাপারটা লক্ষ্য করেন তবে বুঝে নেবেন সে আর আপনার সঙ্গে এখন কথা বলতে আগ্রহী নন। তার মনে এখন অন্যকিছু ঢুকেছে, এবং আপনাকে সে এই মুহূর্তটাতে ভুলে গেছে। মেষ জাতকদের ধৈর্যশক্তিটাও একটু কম। গ্লোরিয়া জিন্সে বসে মেষজাতক হয়তো বাসি স্যান্ডউইচের তীব্র সমালোচনা করার সাথে সাথে ওয়েট্রেসকেও সমালোচনায় জর্জরিত করে বসবেন, আবার ভালো পরিবেশন হলে এই মেষ জাতকই প্রয়োজনের তুলনায় অনেক বেশি টাকা বখশিশও দিয়ে আসবেন। সহজভাবে বললে মেষ জাতকেরা খুবই সরাসরি গোছের মানুষ। জটিলতা, প্রতারণা, ঠকানো ইত্যাদি মেষ জাতকদের বিষয় নয়। মেষ জাতকেরা বেশ খোলামেলা মেজাজের এবং চিত্তাকর্ষী সততার অধিকারী হওয়া স্বত্ত্বেও বড় অংকের আর্থিক ঝুঁকি তেমন একটা নেন না। যদিও মেষ জাতকেরা জ্বলন্ত শোলা, তারা তাদের জীবন অত্যন্ত সাহসিকতা, কর্ম-উদ্দীপনা আর উদ্যোগের সাথে যাপনে অভ্যস্ত তারপরও তাদের সাহসী চরিত্রগুণেও একটা অদ্ভুত দুর্বলতা রয়েছে। মেষদের সততার সজীবতা এতই বেশি যে এটা রাজনীতির ভিত্তিও কাঁপিয়ে তুলতে সক্ষম। বি শে ষ জ্ঞে র চো খে কে ম ন যা বে আ প না র ২ ০ ১ ৩ মেষ অগ্নি রাশি শাসকগ্রহ মঙ্গল। বছরের শুরুতে মঙ্গল শুভস্থানে অবস্থান করছে। শুভগ্রহ বৃহস্পতি ধনস্থানে এবং অশুভ গ্রহ শনি তুঙ্গী হয়ে সপ্তমে তুলা রাশিতে অবস্থান করছে। ফলে এই রাশির জাতক/জাতিকার জন্য ২০১৩ সাল আর্থিক ভাবে ভালো যাবে বলে আশা করা যায়। বিবিধসূত্র থেকে অর্থাগম হতে পারে। কর্ম-পরিবেশ মোটামুটি অনুকূল থাকবে। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টা সফল হতে পারে। ব্যবসা-বাণিজ্যে সাফল্য আসতে পারে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। চাকরিজীবীদের প্রত্যাশিত পদোন্নতির সম্ভাবনা আছে। কর্তৃপক্ষের সুনজরে থাকবেন। আর্থিক সুযোগ-সুবিধা বৃদ্ধি পেতে পারে। মেষের জাতক/জাতিকাদের সঞ্চয়ের প্রচেষ্টা আশানুরূপ সফল নাও হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো গেলেও আপনার অতিরিক্ত কর্তৃত্বকামিতার জন্য মাঝে মাঝেই ভুল বুঝাবুুঝির সৃষ্টি হতে পারে। এ ধরনের পরিস্থিতিতে ধৈর্যশীল ও সহিষ্ণু হওয়ার চেষ্টা করুন। শরীর খুব একটা ভালো যাবে না। পায়ে কোনো আঘাত পেতে পারেন অথবা কোনো ধরনের ব্যথা-বেদনার সৃষ্টি হতে পারে। হূদযন্ত্রের দুর্বলতা, কোনো ধরনের অস্ত্রোপচার অথবা মাথায় আঘাতপ্রাপ্তি প্রভৃতি যেকোনো সমস্যা দেখা দিতে পারে। বছরের দ্বিতীয়ার্ধে ছোট ভাই-বোনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো জটিলতা থাকলে তা মিটে যাবে। অংশীদারী ব্যবসার ক্ষেত্রে সর্তক থাকতে হবে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। গোপন শত্রুতার জন্য ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। মার্চ মাসের পরে বাবার শরীরও খারাপ হতে পারে। শরীর-স্বাস্থ্য নিয়ে আপনার নিজেরও কোনো অবহেলা করা ঠিক হবে না। জুন মাসের প্রথম সপ্তাহে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে। তখন থেকে সারা বছরই একাদশে বৃহস্পতির দৃষ্টি থাকবে। এই সময়ে আয় বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করলে ভালো করবেন। এ বছর বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। কর্মসংস্থানের জন্য বিদেশ যাত্রার প্রচেষ্টাও সফল হতে পারে। নবমে অর্থাত্ ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টির ফলে জুন মাস থেকে ভাগ্য আপনাকে নানাভাবে সাহায্য করবে। যা আপনাকে সাফল্যের দিকে এগিয়ে দিতে পারে। সে ক্ষেত্রে অবশ্য আপনার নিজেকেও তত্পর হতে হবে। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে এ বছর সাফল্য আসতে পারে। নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের প্রচেষ্টাও সফল হতে পারে। তীর্থযাত্রার পরিকল্পনা সফল হতে পারে। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি এ বছর অনুরাগ বৃদ্ধি পাবে। এ বছর স্থাবর সম্পত্তি, যানবাহন অথবা বিলাস দ্রব্য কেনা হতে পারে। রাজনীতির সাথে সম্পৃক্তদের জন্য বছরটি শুভ সম্ভাবনাময়। জনপ্রিয়তা বৃদ্ধি পেতে পারে। তবে রাজনৈতিক কারণে সাময়িক কারাবাসের আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।