Taurus
[ এপ্রিল ২০-মে ২০ ]
শাসক গ্রহ :শুক্র।
সংখ্যা :৬।
বৈশিষ্ট্য :মৃত্তিকা।
রং :আকাশি, নেভি ব্লু, লাল, কমলা ও সাদা।
শুভরত্ন :হীরা, পোখরাজ ও পান্না।
ধাতু :তামা, ব্রোঞ্জ।
দিন :শুক্রবার।
বৃষ ব্যক্তিত্ব
রবীন্দ্রনাথ ঠাকুর, উইলিয়াম শেক্সপিয়ার, ওমর খৈয়াম, মানিক বন্দোপাধ্যায়, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, প্রীতিলতা ওয়াদ্দার, বার্ট্রান্ড রাসেল, ড. হুমুয়ুন আজাদ, লেলিন, কার্ল মার্কস, জাহানারা ইমাম, আইজ্যাক নিউটন, ড. কুদরত-ই-খোদা, কলিম শরাফী, নিয়াজ মোর্শেদ।
জে নে নি ন আ প নি কে ম ন বৃ ষ ?
বৃষ জাতকদের চোখের দৃষ্টি প্রশান্ত, নির্মল এবং স্থির হয়। সে খুব মাধুর্যময়ভাবে পরিশ্রমবিমুখের মতো করে চলাফেরা করে যদিও তার শক্তির ছটা তার চলন থেকেই বিচ্ছুরিত হয়। বৃষরা বিপরীত লিঙ্গের প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয়। খুব অল্প কিছু বৃষই দুশ্চিন্তা করে আর বসে বসে আঙুলের নখ কাটে তার চিন্তা-ভাবনার সঙ্গে যখন অবস্থার মিল থাকে না তখন সে হয়তো ঠোঁটটা উল্টিয়ে চিন্তা করবে কিন্তু সে মোটেও অল্পতেই বিচলিত আর মানসিকভাবে দুর্বল গোছের নয়।
একজন গড়পরতা বৃষ বেশ স্বাস্থ্যবান আর শক্ত শারীরিক কাঠামোর অধিকারী। অসুস্থ হয়ে বিছানায় পড়তে হলে যথেষ্ট কারণ থাকতে হবে। কিন্তু একবার বৃষ যদি বিছানায় পড়ে তো সেরে উঠতেও তার প্রচুর সময় লাগে। ঠাণ্ডা প্রায়শই তার গলা ফুলবার কারণ হয়ে দাঁড়ায় আর খাবারের প্রতি তার অতি আগ্রহ আর ভালোবাসা ওজনটাও বাড়িয়ে দেয়। খাবারের প্রতি তীব্র আগ্রহের ব্যাপারে বৃষকে গিয়ে পেটুক বলে আখ্যা দেওয়ার কোনো মানে নেই। বৃষ মনে করে যে সে মোটেও জেদি নয়, সে হলো ধৈর্যশীল।
আসল কথা হলো বৃষ ততটাই জেদি যতটা মানুষের পক্ষে হওয়া সম্ভব। সে যে জিদের দরুণ কঠিন পাথরে পরিণত হয়নি এটাই বরং বিস্ময়। বৃষ জাতক এবং জাতিকারা তাদের অবস্থান এবং মতামতের ক্ষেত্রে আঠার মতো লেগে থাকে। বৃষরা পরিণত চিন্তাবুদ্ধি ও ধৈর্যশীলতার চমত্কার স্বাক্ষরও রাখতে সক্ষম। অনেক বৃষই বছরের পর বছর আবেগী এবং শারীরিক কোনো কষ্টকে নীরবে এবং অভিযোগহীনভাবে বহন করতে পারে। ঝামেলা আর কষ্ট যত বাড়তে থাকে একজন বৃষ ততই যেন তার মধ্যে শক্তি সঞ্চয় করতে পারে। বৃষদের রশিকতা উঁচু মাপের। এটা খুবই অদ্ভুত যে যেসব বৃষ জাতক কিংবা জাতিকারা নিষ্ঠুর ধরনের তাদের জন্মের সময় অনেক গ্রহ মেষের দিকে ঝুঁকে থাকে। অবশ্য রাশি চক্রের এই দুটো রাশির মধ্যে মেলামেশাটা প্রায় দুর্লভই বলতে হয়। এ ক্ষেত্রে হিটলার একটা ভালো উদাহরণ।
বৃষের কাছ থেকে তার অর্থ-সম্পদ খুব কমই আলাদা হতে দেখা যায়। কষ্টজনক হলেও সত্য যে বৃষরা তাদের টাকা-পয়সার সঙ্গে ক্ষমতার প্রতিও বেশ আগ্রহী। এটা প্রয়োগের জন্য যতটা নয় তার চেয়েও বেশি তার মনের স্বস্তির জন্য। টাকা-পয়সার পাশাপাশি তার যে ক্ষমতাও রয়েছে সেটা যখন সে বুঝতে পারে শুধু তখনই সে নিরাপদ বোধ করে। বৃষরা সময়ের মতোই ধৈর্যশীল আর বনানীর মতোই গভীর এবং নির্ভর করার মতো শক্তিমান যে শক্তি দিয়ে সে পর্বতও সরিয়ে দিতে পারে কিন্তু সে জেদি।
বি শে ষ জ্ঞে র চো খে কে ম ন যা বে আ প না র ২ ০ ১ ৩
মৃত্তিকা রাশি বৃষের শাসকগ্রহ শুক্র। বছরের শুরুতে বৃষরাশিতে বৃহস্পতি অবস্থান করছে। জুনের প্রথম সপ্তাহে বৃহস্পতি মিথুনে যাবে। বৃষ রাশির জাতক/জাতিকারা এ বছর প্রতিভা বিকাশের সুযোগ পাবেন। সৃজনশীল কাজ যেমন সাহিত্যকর্ম, সংগীত, চিত্রকলা প্রভৃতি ক্ষেত্রে একটু সচেষ্ট হলেই সাফল্যের স্বাক্ষর রাখতে পারবেন। আপনার ব্যক্তিত্ব আপনাকে সহজেই অপরের কাছে আকর্ষণীয় করে তুলবে। কর্মস্থলে রহস্যজনক কারণে চাকরিজীবীরা কিছু বাধা-বিপত্তির সম্মুখীন হবেন। কর্তৃপক্ষের সাথে ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে। সহকর্মীদের সহযোগিতা সব সময় নাও পেতে পারেন। জুনের পরে এ অবস্থার কিছুটা পরিবর্তন ঘটবে। ব্যবসায়ীদের জন্য বছরটা সামগ্রিকভাবে শুভ। যে প্রতিষ্ঠানে আপনি নিজেই অধিকর্তা সে প্রতিষ্ঠানের এবং আপনার নিজের সাফল্য এ বছর অবশ্যই আশা করতে পারেন। শরীর খুব একটা ভালো যাবে না। কোষ্ঠকাঠিন্য, অর্শ, টনসিলাইটিস প্রভৃতি ব্যাধিতে ভুগতে পারেন। অকারণ গাম্ভীর্যের জন্য আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সেজন্য সব সময় হাসিখুশি থাকার চেষ্টা করুন। দাম্পত্য শান্তি অক্ষুণ্ন থাকবে। অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা আছে। বাবার স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। বাবা দুরারোগ্য কোনো ব্যাধিতে ভুগতে পারেন। ব্যবসা-বাণিজ্য অথবা ভ্রমণের জন্য বিদেশ যাত্রা হতে পারে। বাণিজ্যিক ব্যাপারে বৈদেশিক যোগাযোগে সুফল আসতে পারে। বিদ্যার্থীদের জন্য বছরটি খুব একটা শুভ নাও হতে পারে। পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। সন্তানের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। প্রেম-রোমাঞ্চ প্রভৃতি ব্যাপারে ভুল বুঝাবুঝির সম্মুখীন হতে পারেন।
আর্থিক দিক ভালো যাবে বলে আশা করা যায়। নানা সূত্র থেকে অর্থাপ্রাপ্তির সম্ভাবনা আছে। এ বছর প্রাইজবন্ড অথবা লটারির টিকেট কিনতে পারেন। কোনো সুকর্মের জন্য এ বছর কোনো ধরনের স্বীকৃতি বা পুরস্কার পেতে পারেন। নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের জন্য বছরের দ্বিতীয়ার্ধ শুভ। জনসম্পৃক্ত পেশায় সাফল্য আসতে পারে। চিকিত্সক, আইনজীবী ও রাজনীতিবিদদের জন্য বছরটি ভালো যাবে।
মাটির সাথে সম্পৃক্ত পেশা বিশেষ করে লোহালক্কর, হার্ডওয়্যার ও রিয়েলস্টেট ব্যবসা আপনার জন্য সব সময় শুভ ফল প্রদান করবে। তবে ব্যবসায় বাকি-বকেয়া না দিলেই ভালো করবেন। অন্যান্য দিক মোটামুটি ভালো যাবে।
