আরো একটি শহর দখল করেছে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের বিদ্রোহীরা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১২, ২০:৪০
সংঘাতপূর্ণ মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের বিদ্রোহীরা কোন ধরনের রক্তপাত ছাড়াই শনিবার দখল করে নিয়েছে সিবুত শহর এবং রাজধানীর দিকেও অগ্রসর হচ্ছে তারা। এক সরকারি কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছে। রাজধানী বাঙ্গুই থেকে ১৮৫ কিলোমিটার দূরে অবস্থিত এ শহর থেকে দেশের সব জায়গায় যোগাযোগ রক্ষা করা হয়ে থাকে। সিবুতের প্রতিবেশি শহর চাঁদ থেকে ডামারায় শুক্রবার সরকারি বাহিনীকে সরিয়ে নেয়ার ফলে কোন ধরনের সংঘর্ষ ছাড়াই বিদ্রোহীরা শহরটি নিয়ন্ত্রণে নিয়ে নেয় বলে স্থানীয় প্রশাসনিক মন্ত্রী জানায়। এছাড়া শহরটির টেলিফোন সংযোগ বন্ধ করা হয়েছে। সংকট নিরসনে প্রেসিডেন্ট ফ্রাঙ্কোয়িস বোজিজের নেতৃত্বে আগামী সপ্তাহে বিদ্রোহী এবং সরকার পক্ষের মধ্যে আলোচনা হবার কথা রয়েছে। গত ১০ ডিসেম্বর বিদ্রোহী গ্রুপ সেলেকা অস্ত্র হাতে তুলে নেবার পর এ পর্যন্ত দশটি শহর দখল করে নিয়েছে।