একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “আলোকিত রায়পুরা”র আত্মপ্রকাশ উপলক্ষে পরিচিতি সভা, দোয়া ও মিলাদ মাহফিল গতকাল সোমবার তুলাতলীস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতি মো. মোস্তফা খানকে ও মাহবুবুল আলম লিটন সাধারণ সম্পাদক সভাপতি ১১ সদস্যের সবাইকে পরিচয় করিয়ে দেয়া হয়। রায়পুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোসলেহ উদ্দিন বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রায়পুরা পৌর কাউন্সিলর মো. আহসান উল্লাহ খান। আলোকিত রায়পুরা’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজের অধ্যক্ষ শফিউল আজম কাঞ্চন। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন শীতল চন্দ্র দাস অর্থ সম্পাদক, মো. মাহমুদুল আলম তুহিন সাংগঠনিক সম্পাদক, মো. কামরুজ্জামান ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, এ এইচ এম ইমরান দপ্তর ও প্রচার সম্পাদক, মাওলানা মো. হারুনুর রশিদ খান ধর্ম বিষয়ক সম্পাদক, নাহিদা আক্তার পলি মহিলা বিষয়ক সম্পাদক, নির্বাহী সদস্য মো. মাসুম খন্দকার, শাফনুর আহম্মেদ জসিম ও মো. আতিকুর রহমান খান।
