কবিতা

আপডেট : ০১ জানুয়ারি ২০১৩, ১৯:৪৪
সর্ষে ফুলের মউ মো. সোলায়মান হোসেন হলুদ বরণ সর্ষে ফুল নাচছে মাঠে দোদুল দুল। রঙের বাহার ফুলের বুকে মৌমাছিরা অনেক সুখে। বাঁধছে বাসা গাছের ডালে হাওয়ায় নাচন তালে তালে। মধুর লোভে উড়ছে তারা চাকের মাঝে পড়ছে সারা। শিশুর মুখে মধুর মউ আতুর ঘরে দিচ্ছে বউ। ---- মাতৃছায়া মুস্তাফা মহিউদ্দীন স্বপ্নগুলো তুলোতুলো মেঘের মতন ভাসছে, নানা রঙের নানা সঙের মানুষগুলো হাসছে যাত্রাপালার সিপাহ সালার ভীষণ জোরে হাঁকছে, ননীর পুতুল রানী তুলতুল চোখ ইশারায় ডাকছে, কোনখানে যাই কোথায় পালাই আমি কি ছাই জানছি? চাও কি তুমি? ঘাট হয়েছে তোমার কথাই মানছি, চুপটি করে এই বসেছি আর হবে না ভুলটি যাত্রা দেখে ফাতরা হলাম ছিড়ছি নিজের চুলটি, পড়তে বসে তবু আমার মন চলে যায় বাইরে, জানলা দিয়ে আকাশ দেখি পাখা আমার নাইরে, থাকলে পাখা পাখির মতো উড়াল দিতাম শূন্যে চাই না হতে বিরাট কিছু লেখাপড়ার পুণ্যে, আমার কেবল হারিয়ে যাওয়ার তীব্র, ভীষণ ইচ্ছে, দূরের বাঁশি শুনছি কেবল, যাত্রাপালার কিচ্ছে— কী অপরূপ টানে আমার মা গো যদি জানতে, করতে না মা বকাঝকা বই-পেনসিল আনতে। এমন করে বলতে না মা বলছি তোমায় দিব্যি। টো টো করে ঘুরে বেড়াস পড়া কখন শিখবি? কিই বা ক্ষতি একটা ছেলে নাই বা হলো বিদ্বান? হতে পারে ‘ম্যারাডোনা’ কিংবা ‘পেলে’, ‘জিদ আন’! কিংবা হলো যাত্রাপালার অমলেন্দু বিশ্বাস! চোখ কপালে উঠলো মা গো? পড়ছে না আর নিশ্বাস? আচ্ছা তবে ঠিকই আছে তোমার কথাই মানবো, লেখাপড়ায় মনটা দিয়ে মেডেল জিতে আনবো, তবু তুমি একটু হাসো চাঁদ মা আমার লক্ষ্মী, তুমি আমার বটবৃক্ষ আমি তাতে পক্ষী। ---- স্বপ্ন-সাধ জাহাঙ্গীর আলম জাহান একটা-দুটো উঠছে দাঁত খেতে পারে ক্ষির ও ভাত ফোকলা দাঁতে হাসলে ফিক জোছনা যেন দেয় ঝিলিক আধো আধো মিষ্টি বোল জড়িয়ে থাকে মায়ের কোল নরম গালে মিষ্টি চুম আদর দিয়ে পাড়াই ঘুম ছোট্ট শিশু সোনার চাঁদ বাবা-মায়ের স্বপ্ন-সাধ। ---- কাশবন রওশন মতিন বাঁশবনে চাঁদ হাসে কাশবন কই, কাশবন হেলেদুলে নাচে থই থই! কাশবনে বাঘ নেই, বাতাসের দোলা, উল্লাসে ভরপুর হাসে মন ভোলা। জোনাকীর মালা গলে কাশবন রানী আনন্দে ডগমগ করে কানাকানি। ---- মধ্যরাতে সারমিন ইসলাম রত্না বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কি চমত্কার বৃষ্টি মুগ্ধ চোখে দৃষ্টি। ইচ্ছে করে মনটা আমার করছে নতুন সৃষ্টি। ইচ্ছে করে পাখা মেলে মেঘের দেশে ঐ, দূর আকাশে যাই হারিয়ে নাচি তা থৈ থৈ। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি ঝাপুর ঝুপুর ঝুপ, মধ্যরাতে লাগছে আহা কিযে অপরূপ। ইচ্ছে করে মেঘের সুরে আমিও গান গাই, এখন যারা ঘুমিয়ে আছে তাদের ঘুম ভাঙাই। ---- ইষ্টি কুটুম শাজাহান মোহাম্মাদ ইষ্টি কুটুম মিষ্টি কুটুম আইসো আমার বাড়ি বসতে দেবো খেঁজুর পাতা দেবো রসের হাঁড়ি। আউশ ধানের পায়েস খাবে কলাপাতায় নিয়ে আরো দেবো মন্ডা মিঠাই ভেজা চিড়ে দিয়ে। রাম রাজার রামসাগরে ঘুরবো পালের নায়— দুলতে দুলতে যাবো মোরা রাজবাড়ির কেল্লায়। ---- স্বাধীন দেশ মো. পারভেজ হোসেন সদস্য নম্বর: ১৯৮৬ বীর বাঙালি যুদ্ধে নামলো স্বাধীনতার জন্য— ষোল ডিসেম্বর যুদ্ধ জয় আমরা এতে ধন্য। সোনার বাংলা সোনার দেশ মুক্ত স্বাধীন সোনার দেশ। আরব মিশন পাবলিক স্কুল, ঢাকা। ---- আলোর পথে মো. জিয়াউদ্দিন সুজন আলোর পথে চলি সত্য কথা বলি আলোর পথে গান আলোর পথে প্রাণ আলোর পথে আলো স্বপ্ন গুলো জ্বালো। ----- সবুজের পানে মো. ইকবাল করিম নেপু যারা সকালে শুধু উঠে, মসজিদে যায় ছুটে, মাঠ-প্রান্তর হাঁটে এবং খেলায় মত্ত মাঠে। তাদের শরীর-মন ভালো জ্বালায় তারা আলো। সবুজের পানে চোখটা রাখো সকালে উঠে এই ছবি আঁকো