ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে দুটি স্পিড বোটের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ৫জন আহত হয়েছে। সোমবার ব্রাহ্মণবাড়িয়া থেকে নবীনগর যাওয়ার পথে ও বিপরীতদিক থেকে আসা অপর একটি স্পিড বোটের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এ দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কর্মকর্তা মন্টু দেবনাথ মারা যায়। গতকাল মঙ্গলবার সকালে নিখোঁজ নবীনগরের উপসহকারী ভূমি কর্মকর্তা আকবর হোসেনের লাশ ডুবুরিরা উদ্ধার করেন। গুরুত্বর আহত দু’জনকে নবীনগর হাসপাতালে ভর্তির পর একজনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরন করা হয়। এব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান নিখোঁজ অন্যান্যদের চেষ্টা চলছে।
