দিনাজপুরে খাদ্যদ্রব্য ফরমালিন মুক্ত

আপডেট : ০১ জানুয়ারি ২০১৩, ২১:১৩
খাদ্যে ভেজাল বন্ধে দিনাজপুর জেলা শহরকে গতকাল মঙ্গলবার ফরমালিন ও বিষাক্ত রাসায়নিক মুক্ত ঘোষণা করা হয়েছে। দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আহমেদ শামীম আল রাজী এ ঘোষণা দেন। তিনি বলেন, দিনাজপুর জেলায় কোন খাদ্যদ্রব্যে যেন কেউ ফরমালিন এবং বিষাক্ত রাসায়নিক দ্রব্য মেশাতে না পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসক বলেন, দিনাজপুর জেলার বাহাদুর বাজার, চকবাজার, ফুলবাড়ী বাসষ্ট্যান্ড বাজার, পুলহাট নতুন বাজার ও রামনগর বাজারে ফরমালিন পরীক্ষার জন্য টেস্ট কর্ণার স্থাপন করা হয়েছে। যে কারও সন্দেহ হলেই ওই টেস্ট কর্ণারে এসে তার খাদ্যদ্রব্য ফরমালিনমুক্ত কি না তা পরীক্ষা করে নিতে পারবেন।