মো. আজিজুল হক
এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মো.আজিজুল হক ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বি.এস ডাঙ্গী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মো. অহিদুজ্জামান মোল্লা ও মাতা কামরুন নাহার।
মোঃ আজহার উল হক (আশিক)
প্রাথমিক সমাপনী পরীক্ষায় মতিঝিল মডেল হাই স্কুল এন্ড কলেজ থেকে মোঃ আজহার উল হক (আশিক) জিপিএ-৫ পেয়েছে। সে লিজা অফসেট প্রেসের স্বত্বাধিকারী মোঃ আজিজুল হক এবং সায়মা আক্তারের পুত্র।
মোঃ তাহমীদ হামীম
মোঃ তাহমীদ হামীম (রাদীফ) প্রাইমারী স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে ডিজাইন এন্ড ফ্যাশন লিঃ-এর জেনারেল ম্যানেজার সালাহউদ্দীন এবং আন্জুমান আরা বেগমের পুত্র।
আফসারি ফাইরুজ মাহি
আফসারি ফাইরুজ (মাহি) জেএসসি পরীক্ষায় বিয়াম মডেল স্কুল ও কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। সে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থানার মোঃ ফয়জুল কবীর ও আছমা জাহান মিতার একমাত্র সন্তান।
ফারজানা আরিফা
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় চৌগাছা কামিল মাদ্রাসা থেকে ফারজানা আরিফা জিপিএ-৫ পেয়েছে। সে ঐ মাদ্রাসার শিক্ষক মাওলানা ফখরুল ইসলাম ও শারমিন আক্তারের বড় মেয়ে।
রুহুল আলম
রুহুল আলম প্রাথমিক সমাপনী পরীক্ষায় ছাতকের তাতিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। সে বদরুল আলম তালুকদার ও মমিনা বেগম রুনার পুত্র।
আনোয়ারুল করিম রাহাত
আনোয়ারুল করিম রাহাত ছাতকের তাতিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে এডভোকেট রেজাউল করিম তালুকদার ও নুরুন নাহার সিদ্দিকার পুত্র।
কাব্য কথা পান্ডে
এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কোটালী পাড়ার বাগানউত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী কাব্য কথা পান্ডে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা কৃত্তিবাস পান্ডে ও মাতা শিল্পী বিশ্বাস।
তৃপ্তি হালদার
তৃপ্তি হালদার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কোটালী পাড়ার বাগানউত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা অমিল্য হালদার ও মাতা সাবিত্রী হালদার।
শাকিলুর রহমান শাকিল
দৈনিক ইনকিলাব কক্সবাজার জেলা সংবাদদাতা জাকের উল্লাহ চকোরীর পুত্র শাকিলুর রহমান শাকিল জেএসসি পরীক্ষায় চকরিয়া প্রি-ক্যাডেট গ্রামার স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে।
মাহবুবা আক্তার
মাহবুবা আক্তার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কিশোরগঞ্জের তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। সে প্রয়াত সাংবাদিক আবু জাহীদ কাদরী ও সাবিকুন্নাহারের কন্যা।
আফসানা রহমান (অর্না)
আফসানা রহমান (অর্না) এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে শ্রীমঙ্গলের সংবাদপত্র এজেন্ট মুজিবুর রহমানের কন্যা। আফসানা সকলের কাছে দোয়া প্রার্থী।
মোঃ শাজারিল শাইয়ান
মো: শাজারিল শাইয়ান এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় উইংস ইন্টারন্যাশনাল স্কুল ধলপুর যাত্রাবাড়ী, ঢাকা থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মো: গোলাম কিবরিয়া, পাক্ষিক অনন্যা পত্রিকার সার্কুলেশন ম্যানেজার, মাতা সালমা আক্তার স্কুল শিক্ষিকা।
রেজওয়ানা
এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বামৈল আইডিয়াল হাই স্কুল এন্ড কলেজ থেকে রেজওয়ানা জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মোঃ সাখাওয়াত হোসেন দৈনিক ইত্তেফাকের রোটারি বিভাগে কর্মরত এবং মাতা মরিয়ম আক্তার গৃহিণী।
কাজী সাদিয়া
কাজী সাদিয়া ভান্ডারিয়া উপজেলার উত্তর পৈকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে কাজী আব্দুল কাদের ও সেফালী বেগমের কন্যা।
