বাঘার পৌর মেয়রকে পুনর্বহালের আদেশ স্থগিত

আপডেট : ০১ জানুয়ারি ২০১৩, ২১:২৩
সাময়িক বরখাস্তের পর রাজশাহী বাঘার পৌর মেয়র মো. আক্কাস আলীকে পুনর্বহালের আদেশ এক মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এছাড়া ঐ বরখাস্ত প্রত্যাহারের আদেশ কেন বেআইনি ঘোষইা করা হবে না এই মর্মে রুল জারি করা হয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, রাজশাহী জেলা প্রশাসক, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ৫ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিটের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মাহমুদুল হকের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন।