জামায়াতের সঙ্গ না ছাড়লে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিদায় হতে হবে। সাম্প্রদায়িক, জঙ্গীবাদের রাজনীতি চিরতরে নির্মূল করা হবে। যারা আরেকটি ১৫ আগস্ট ঘটাতে চান তাদের জ্যান্ত কবর রচনা করা হবে। সোমবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মাসব্যাপী বিজয় দিবস উদযাপনে গঠিত বিজয় মঞ্চে সমাপনী অনুষ্ঠানে এক আলোচনা সভায় জাতীয় নেতৃবৃন্দ একথা বলেন।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন আবুল মাল আব্দুল মুহিত, হাসানুল হক ইনু, আফম বাহাউদ্দিন নাছিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়াকে হয় জামায়াত ছাড়তে হবে, নইলে রাজনীতি থেকে বিদায় নিতে হবে। আজ দেশ একটি কঠিন মুহূর্তের সম্মুখীন হয়েছে।
