নির্বাচনের পূর্বশর্ত সঠিক ভোটার তালিকা প্রণয়ন, আমরা তা করতে পেরেছি

আপডেট : ০১ জানুয়ারি ২০১৩, ২১:২৩
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, নির্বাচনের পূর্বশর্ত হলো সঠিক ভোটার তালিকা প্রণয়ন। আমরা তা করতে সক্ষম হয়েছি। এখন আর জাল ভোট দেয়ার সুযোগ নেই। আগামীদিনগুলোতে নির্বাচনকে আরো সুন্দর ও গ্রহণযোগ্য করতে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছি। সামনে দশম সংসদ নির্বাচন। একইদিনে ৩০০ আসনের নির্বাচন করা কঠিন কাজ। তবে বর্তমানে পরিবেশ খুবই ভাল। নির্বাচন কমিশনের সামর্থ্যও বেড়েছে। সোমবার কুয়াকাটায় পর্যটন কর্পোরেশন কনফারেন্স হলে ইউনিয়ন পরিষদ নির্বাচনোত্তর মূল্যায়ন এবং পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা ও দুই বছর মেয়াদি কর্ম-পরিকল্পনা বিষয়ে অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কাজী রকিবউদ্দীন আহমদ এসব বলেন। নির্বাচন কমিশন সচিবালয় ও প্রকল্প পরিচালক এসইএমবি প্রকল্প অতিরিক্ত সচিব মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ নুরুল আমিন, পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকার, পুলিশ সুপার রফিকুল হাসান গনি।