মিসরের প্রেসিডেন্ট মুরসির কার্যালয় থেকে জানানো হয়েছে মুরসির নেতৃত্বে জাতীয় সংলাপে দেশের নির্বাচনী আইনের সংস্কারের ব্যাপারে সমঝোতা হয়েছে। নতুন সংবিধানের সাথে নির্বাচনী আ্্্্ইনের সমন্বয়ের জন্য গত সোম ও মঙ্গলবার ষষ্ঠ জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপের সিদ্ধান্ত পার্লামেন্টে এবং শুরা কাউন্সিলে ্্্্্্্্(উচ্চ কক্ষ)পাঠানো হবে। পিপলস এসেম্বেলির সদস্য সংখ্যা হবে ৪৯৮ জন।
