দেশজুড়ে বিমান হামলায় নতুন বছরে ঘুম ভেঙেছে সিরিয়াবাসীর। রাজধানীর উপকণ্ঠে আসাদ বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ চলছে। তাই দামেস্কের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় এলাকায় গোলা-বারুদের শব্দ দিয়েই রাজধানীবাসীর নতুন বছর শুরু হয়েছে। এলাকাটি এখনো কঠোরভাবে সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে সিরিয়ার জাতীয় পরিষদের প্রেসিডেন্ট দেশটির বেসামরিক যুদ্ধ নিরসনে শান্তি প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করে একে ‘সময় নষ্ট’ বলে উল্লেখ করেছেন।
তিনি বলেন, ব্রাহিমি বলেছেন হয় আসাদ শাসন থাকবে অথবা সিরিয়া নরকে পরিণত হবে দুটোই একই বিষয়। এটা কোন পছন্দ হতে পারে না। বরং আমরা আশা করবো দেশটির মানুষের প্রকৃত অবস্থা বিবেচনায় নিয়ে তিনি তার অবস্থান পরিবর্তন করবেন। দেশটির দ্বিতীয় শহর আলোপ্পোর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মঙ্গলবার বিদ্রোহীদের সাথে সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ফলে দামেস্কের বেশকিছু শহরতলীতে বিমান উড্ডয়ন বন্ধ রাখা হয়েছে।
ওদিকে, মধ্যরাতে রাজধানীর কেন্দ্রস্থলে তল্ল¬াশি চৌকিগুলোতে সেনারা বর্ষবরণ করতে ফাঁকা গুলি ছোঁড়ে। এ শব্দে শহরে সতর্কাবস্থা সৃষ্টি হয়। নববর্ষ উদযাপন সম্পর্কে রাজধানীর মধ্যাঞ্চল মেজেহ’র বাসিন্দা বিদ্রোহী মোয়াজ আল-শামি স্কাইপে ক্ষুব্ধকণ্ঠে বলেন, “তারা কীভাবে বর্ষবরণ করবে? এখানে কোন ‘শুভ নববর্ষ’ নেই।”
