ডিজিটাল মার্কেটপ্লেস দপর্ণে যুক্ত হলো ২০ নারী উদ্যোক্তা

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২১:০২

বাংলাদেশের দেশীয় পণ্যের প্রথম ডিজিটাল মার্কেটপ্লেস দর্পণ- (www.mydorpon.com) ফেসবুকের অন্যতম মহিলা উদ্যোক্তাদের নিয়ে তৈরি গ্রুপ ফিমেইল এন্টারপ্রেনর সোসাইটির (ফিম্নেনসো) সহযোগিতায় সম্প্রতি ধানমন্ডির আরাজ কনভেনশন হলে আয়োজন করেছে এক ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান, যেখানে বিভিন্ন রকমের ২০ জন সৃজনশীল মহিলা উদ্যোক্তা দর্পণের প্লাটফর্মে যোগদান করেন। দর্পণের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান কার্য নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহমেদ খান ও ফিম্নেনসোর প্রতিষ্ঠাতা পৌশী যামী অনুষ্ঠানে সকলকে স্বাগত জানান ও চুুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান পরিচালনা করে দর্পণের মূল উদ্দেশ্য বিস্তারিতভাবে বর্ণনা করেন।