শপথ নেওয়া বিএনপির সংসদ সদস্যদের স্বাগত জানালেন নাসিম

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ০০:৪৫

শপথ নেওয়া বিএনপির সংসদ সদস্যদের স্বাগত ও ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি।

একই সঙ্গে বিএনপি সংসদে কার্যকারী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গতকাল এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।