থানা সদর ও গ্রোথ সেন্টারে অবস্থিত পৌরসভাসমূহে পাইপ লাইনে পানি সরবরাহের লক্ষ্যে প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় মঙ্গলবার প্রকল্পটি অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।
অনুমোদিত “এনভায়রনমেন্টাল স্যানিটেশন অ্যান্ড ওয়াটার সাপ্লাই উইথ পাইপ্ড নেটওয়ার্ক ইন থানা সদর অ্যান্ড গ্রোথ সেন্টার পৌরসভা” নামের প্রকল্পের মাধ্যমে প্রকল্প এলাকার জনসাধারণের জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা হবে।
