জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গতকাল মঙ্গলবার চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ খলিল উল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা সিভিল সার্জন অফিসের এস.এম.ও ডাঃ কাজী মোহাম্মদ মুকিদুর রহমান। প্রেসক্লাব সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান, সাংবাদিক আনোয়ারুল হায়দার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ রইছ উদ্দিন, ডাঃ মোঃ সফিকুর রহমান, (কার্ডিওলজি) ডাঃ মোঃ কামাল হোসেন, ডাঃ আবু ইব্রাহিম, ডাঃ শহিদুল আলম নয়ন, ডাঃ এস.কে দেবনাথ, ডাঃ মোঃ মিজানুর রহমান, ডাঃ লুত্ফুর রহমান রাহাত, ডাঃ সালেহ আহাম্মেদ প্রমুখ।
