বৃহস্পতিবার
এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ: ফাউন্ডেশন ডে’র লেকচার, সোসাইটি মিলনায়তনে, বিকাল ৪টা।
বাংলা একাডেমী: অমর একুশে বইমেলার বিভিন্ন দিক নিয়ে গোলটেবিল বৈঠক। বাংলা একাডেমীর নতুন ভবনের সভাকক্ষে, বেলা ৩টা।
বিএসসি ইন হেলথ টেকনোলজি (ডেন্টাল) স্টুডেন্টস এসোসিয়েশন: শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের দাবিতে বিএমডিসি কার্যালয়ে স্মারকলিপি প্রদান, প্রেসক্লাবের সামনে থেকে মিছিল শুরু, সকাল ১১টা।
ইসলামবাগ আইডিয়াল স্কুল এন্ড কলেজ: বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে, সকাল ১০টা।
ইমপ্রেস টেলিফিল্ম:প্রকৃতি মেলা উপলক্ষে সাংবাদিক সম্মেলন, চ্যানেল আই ভবনে, দুপুর ১২টা।
পদ্মা সেতু বাস্তবায়ন সংগ্রাম পরিষদ: পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গে গোলটেবিল আলোচনা, জাতীয় প্রেসক্লাবে, সকাল ১১টা।
অ্যাডর্ন পাবলিকেশন: রাজনীতিক শিরীন আখতার রচিত নারী রাজনীতি ও রাষ্ট্র শীর্ষক গ্রন্থের প্রকাশনা উত্সব, গণগ্রন্থাগার অধিদপ্তরের সেমিনার হলে, বিকাল ৪টা।
তথ্য মন্ত্রণালয়: স্থানীয় সরকার শক্তিশালীকরণে পঞ্চবার্ষিক পরিকল্পনা শীর্ষক গোলটেবিল সভা, সিরডাপ মিলনায়তনে, সকাল সাড়ে ১০টা।
