সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর শ্বশুর বিশিষ্ট সমাজ সেবক কাজী মোখলেছুর রহমান (৯২) মঙ্গলবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজেউন)। তিনি স্ত্রী, দু’ পুত্র ও ৩ কন্যা রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ শুনে জামাতা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ, মহানগর আওয়ামী লীগ সভাপতি সিটি মেয়র শওকত হোসেন হিরনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বাসভবনে ছুটে যান। গতকাল বুধবার বাদ জোহর গোরস্থান রোডস্থ আঞ্জুমান মুফিদুল ইসলাম মাঠে তার নামাজে জানাজায় বিভিন্ন দল ও পেশার লোকজন অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাকে বরিশাল মুসলিম গোরস্থানে দাফন করা হয়।
