শেখ হাসিনাকেও উপহার পাঠাই:মমতা ব্যানার্জি

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ০০:৪৮

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও উপহার পাঠাই। তিনিও আমাকে উপহার পাঠান। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও উপহার পাঠাতাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মিষ্টি ?উপহার’? বিতর্ক প্রসঙ্গে পশ্চিমবঙ্গের স্বরূপনগরে সোমবার একথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

সম্প্রতি মমতা ব্যানার্জি তাঁকে কুর্তা, পাজামা উপহার পাঠান বলে এক সাক্ষাত্কারে জানান মোদি। এ নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। এ প্রসঙ্গেই মমতা বলেন, তাঁকে কুর্তা আমি নই, পশ্চিমবঙ্গের তরফে পাঠানো হয়েছে। আরো অনেককেই পাঠাই। সবার নাম বলা যায় না। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর বাড়িতে গেছি। অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকেও দেখতে গেছি। এটা সৌজন্য। পশ্চিমবঙ্গের সংস্কৃতি।