চাটখিলে ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা আটক দুই

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২১:২৩
পূর্বশত্রুতার জের ধরে একদল সন্ত্রাসী গত বুধবার রাতে চাটখিল পৌর শহরের হোটেল মেজবান ও প্রাইম ব্যাংকে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এতে হোটেল কর্মচারীসহ ৩ জন আহত হয়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ইমরান (২৪)ও ফিরোজকে (২৭) আটক করেছে। ভবনের মালিক মমতাজ বেগম এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায় চাটখিল গ্রামের আবু, শাহাজান ও শাহা আলমের নেতৃত্বে একদল সন্ত্রাসী বুধবার রাতে মেজবান হোটেল ও প্রাইম ব্যাংকে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় লোকজন জানায়। চাটখিল থানার ও.সি মোস্তফা কামাল এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।