বাসের জন্য হাহাকার

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২১:৪৫
পুরনো ঢাকার গেণ্ডারিয়া লোহারপুল থেকে মতিঝিল মগবাজার তেজগাঁও মহাখালী বনানী হয়ে উত্তরা টঙ্গি যাতায়াতের যে বাসগুলো ছিল তা বর্তমানে নেই। এতে এলাকাবাসীকে ভীষণ দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাসের জন্য পুরনো ঢাকার গেণ্ডারিয়াতে হাহাকার লেগেই আছে। চাকরিজীবী ও ছাত্রছাত্রীদের ভীষণ কষ্ট হচ্ছে ঐ সব এলাকায় যাতায়াতের জন্য। এ অবস্থায় জরুরিভিত্তিতে পুরনো ঢাকার গেণ্ডারিয়ার লোহারপুল থেকে টঙ্গি পর্যন্ত বাস সার্ভিস আবার চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করছি। মাহাবুব উদ্দিন চৌধুরী, ১৭ ফরিদাবাদ, গেণ্ডারিয়া, ঢাকা ১২০৪