ভারতে যৌন নির্যাতনের অভিযোগে ৮ এমপির বিরুদ্ধে মামলা

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২২:১৩
ভারতে যৌন নির্যাতনের মামলা চলছে রাজ্যসভা ও পার্লামেন্টের আটজন সদস্যের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভারতের সুপ্রিম কোর্টে এ বিষয়ে শুনানি হবার কথা। আদালত রুল জারি করলে তারা সদস্য পদ হারাতে পারেন। তাদের মধ্যে রাজ্যসভার ছয়জন সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ও দুইজন এমপির বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। —খবর এপির রাজ্যসভা ও জাতীয় সংসদের অভিযুক্ত সদস্যদের সাসপেন্ড করার জন্য সাবেক সরকারি কর্মকর্তা প্রমিলা শঙ্কর সুপ্রিম কোর্টে এ বিষয়ে জনস্বার্থে একটি রিট করেন। এছাড়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকা হাজার হাজার ধর্ষণ মামলার বিচার দ্রুত সম্পন্ন করার নির্দেশনা চাওয়া হয়। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের এক কর্মকর্তা জানান, নারী নির্যাতন মামলায় অভিযুক্ত ২৬০ জনকে গত পাঁচ বছরে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে মনোনয়ন দিয়েছে।