সিলেট নগরের আখালিয়া এলাকায় হিউম্যান হলারের ধাক্কায় বরকত আলী (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বরকত আলী সিলেট সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের মৃত ইদ্রিস আলীর ছেলে।
জানা গেছে, হিউম্যান হলারটি পেছন দিক থেকে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছিটকে পড়েন মোটরসাইকেলের দুই আরোহী। তাদের আহতবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সক বরকত আলীকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এএম
